উজিরপুরের শিকারপুর ইউপি নির্বাচন

0
882

বিএনপির ধানের শীষ প্রতীক পেলেন কামরুজ্জামান পিকিং
উজিরপুর প্রতিনিধিঃ উজিরপুরের শিকারপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক পেয়েছেন ইউনিয়ন যুবদলের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক দানশীল মোঃ কামরুজ্জামান পিকিং। গতকাল শনিবার সন্ধ্যায় পৌর এলাকায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন খানের বাসভবনে উপজেলা বিএনপির সভাপতি আঃ মাজেদ তালুকদার মন্নান মাষ্টার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ আসাদুজ্জামান বাদশা, শ্রমিকদল সভাপতি শাহাদৎ হোসেনসহ শিকারপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সভাপতি, সম্পাদকদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ৪জন প্রার্থীর মধ্যে সর্বসম্মতিক্রমে কামরুজ্জামান পিকিংকে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য সিদ্ধান্ত দেয়া হয়।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here