চুড়ান্ত হলো সাতক্ষীরা পৌরসভার স্বাস্থ্যসেবা কৌশলপত্র

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 52633

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (52633, 'post_views_count', '0')

0

সাতক্ষীরা পৌরসভার স্বাস্থ্যসেবা সম্পর্কিত কৌশলপত্র চুড়ান্ত করা হয়েছে। অদ্য ২২ সেপ্টেম্বর ২০২০ সাতক্ষীরা পৌরসভার আয়োজনে ও ঢাকা আহ্ছানিয়া মিশনের সহযোগিতায় পৌরসভাকে একটি স্বাস্থ্য সম্মত মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পৌরসভার সম্মেলন কক্ষে স্বাস্থ্যসেবা কৌশলপত্র চুড়ান্তকরণ বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালার সভাপতি পৌর মেয়র জনাব মোঃ তাজকিন আহমেদ চিশতি বলেন ‘‘সাতক্ষীরা পৌরসভার স্বাস্থ্যসেবা উন্নয়নে কৌশলপত্র প্রণয়ন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সার্বজনীন স্বাস্থ্যসেবা বাস্তবায়নে বিশেষ করে সমাজের দরিদ্র, সুবিধাবঞ্চিত, সামাজিকভাবে পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্টির স্বাস্থ্যসেবা নিশ্চিত কল্পে এ কৌশলপত্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটি এসডিজি -৩ এর অধীন ১৩টি লক্ষ্যমাত্রা অর্জনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

Advertisement

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোঃ জাহাঙ্গীর হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ‘‘সকলের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা স্থানীয় সরকার বিভাগের অন্যতম দায়িত্ব যা বাস্তবায়নে কৌশলপত্রটি সহায়ক ভুমিকা পালন করবে”। তিনি এই ধরনের একটি মহতী উদ্যোগের জন্য সাতক্ষীরা পৌরসভাকে এবং কৌশলপত্র প্রণয়নে সহযোগিতার জন্য ঢাকা আহ্ছানিয়া মিশনকে ধন্যবাদ জানান। কৌশলপত্র বাস্তবায়নে সকল রকম সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ। তিনি বলেন “স্বাস্থ্য সেক্টর, ঢাকা আহ্ছানিয়া মিশন বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে এবং এই কৌশলপত্রটি সাতক্ষীরা পৌরসভার স্বাস্থ্য সেবা সম্পর্কিত কার্যক্রম বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করবে। কৌশলপত্রটি সভায় উপস্থাপন করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টর সহকারী পরিচালক মোঃ মোখলেছুর রহমান। সাতক্ষীরা পৌরসভার সচিব মোঃ সাইফুল ইসলাম বিশ্বাস, বস্তী উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, স্যানিটারী ইন্সেপেক্টর মোঃ রবিউল ইসলাম, সাতক্ষীরা ক্লিনিক এ্যাÐ ডায়াগনষ্টিক এ্যাসোসিয়েশন এর সভাপতি ডাঃ মোঃ হারিবুর রহমান ও ভারপ্রাপ্ত সেক্রেটারী মোঃ কামরুজ্জামান রাসেলসহ পৌর এলাকায় অবস্থিত বিভিন্ন বেসরকারী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সম্মানিত প্রতিনিধিবৃন্দ, স্থানীয় এনজিও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। হেলথ এন্ড নিউট্রেশন ভাউচার স্কিম ফর পুওর এক্সট্রিম পুওর এন্ড সোশ্যালি এক্সক্লুডেড পিপ্ল (পেপসেপ) প্রকল্পের এলাকা ব্যবস্থাপক জনাব সৈয়দ মিজানুর ইসলাম এবং সংস্থার স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কার্যক্রমের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here