চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাক্টরের ধাক্কায় আরও ৩ জনের প্রাণ গেলো ফয়সাল আজম অপু

0
596

বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাক্টরের ধাক্কায় দুই সহোদরসহ তিন মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার গোমস্তাপুর-কানসাট আঞ্চলিক মহাসড়কের চৌডালা মাদ্রাসা বাজারে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হল ভোলাহাট উপজেলার জামবারিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে সোহেল (২৪) ও আপন দুই সহোদর গোমস্তাপুর উপজেলার চৌডালা বাজারের আমজাদ হোসেনের ছেলে জামিল (১৫) এবং কামিল (১৪)।

Advertisement

স্থানীয়রা ও পুলিশ জানায়, সোমবার বিকেলে ওই সড়কের মাদ্রাসা বাজার এলাকায় একটি ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে তিনজন মারা যায়। এ ব্যাপারে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, ঘাতক ট্রাক্টর আটক করে থানায় আনা হয়েছে। তবে চালক পালিয়ে যায় বলে জানান তিনি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here