তিতাসের এমডির নির্দেশে সিদ্ধিরগঞ্জ হাউজিংয়ে অভিযান

0
485

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: তিতাসের ব্যবস্থাপনা পরিচালক আলী ইকবাল মোহাম্মাদ নুরুল্লাহ এর নির্দেশে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ আটি হাউজিংয়ে অভিযান চালিয়েছে নারায়ণগঞ্জ তিতাস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে প্রকৌশলী এনামুলের নেতৃত্বে এ অভিযান করা হয়। এসময় ৫০০ ফুট পাইপ মাটির নিচ থেকে উত্তোলন করা হয়। নারায়ণগঞ্জ জোনের তিতাসের ডিএমডি প্রকৌশলী মোঃ মশিহুর রহমান বলেন, অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরন করা হবে।

Advertisement

অতি দ্রুত হাউজিং এলাকায় কঠোর অভিযান পরিচালনা করা হবে। অবৈধ গ্যাস ব্যবহারকারী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা। কাউকে ছাড় দেওয়া হবে না। অভিযানে নেতৃত্বকারী কর্মকর্তা প্রকৌশলী এনামুল হক বলেন, আমাদের লোক সংকট থাকার কারনে স্বল্প পরিশরে অভিযান করা হয়েছে। তবে হাউজিং এলাকা আমাদের কালো তালিকায় রয়েছে।

আগামী কয়েকদিনের মধ্যে আবারও অভিযান করা হবে। সিদ্ধিরগঞ্জ হাউজিং এর অবৈধ গ্যাস সংযোগের বিষয়ে জাতীয় এবং স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে বিষয়টি তিতাসের ব্যবস্থাপনা পরিচালকের নজরে আসলে তিনি নারায়ণগঞ্জ জোনের ডিএমডিকে ব্যবস্থা গ্রহন করার নির্দেশ প্রদান করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here