চরফ্যাশনে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

0
233

চরফ্যাশন (ভোলা)প্রতিনিধি।। ভোলার চরফ্যাশনে ১ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চরফ্যাশন থানা পুলিশ। শনিবার বিকেলে জিন্নাগড় ইউনিয়নের মাস্টারপাড়া থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রোববার (২৪ ডিসেম্বর) দুই মাদক ব্যবসায়ীকে আদালতে প্রেরন করা হয়েছে।

Advertisement

আটককৃতরা হলেন, পূর্ব মাদ্রাজ ৭ নম্বর ওয়ার্ডের হাজী আবদুল গনি মিয়ার ছেলে রাশেদুল হাসান নিজাম ও চর আফজাল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রাজিব।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-সহকারী পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের দু’জনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।


চরফ্যাশন থানার ওসি মো. শাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে রোববার সকালে আদালতে প্রেরন করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here