চট্টগ্রাম আওয়ামী লীগ নেতা ইসহাক মিয়ার মৃত্যুতে ভূমিপ্রতিমন্ত্রীর গভীর শোক প্রকাশ

0
1687

মুক্তিযুদ্ধের সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও চট্টগ্রামের বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা ইসহাক মিয়ার মৃত্যুতে (ইন্নালিল্লাহি.. রাজিউন) ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী গভীর শোক প্রকাশ করেন। তিনি এক শোক বার্তায় জানান, আমাদের রাজনৈতিক অভিবাবককে হারিয়ে আমরা চট্টগ্রামবাসী গভীরভাবে ব্যথিত এবং তাঁর মৃত্যুতে চট্টগ্রামের আওয়ামীলীগ নেতৃত্বে এক অপূরণীয় ক্ষতি সাধিত হলো। তিনি আরও বলেন, আমার পিতা মরহুম আখতারুজ্জামান চৌধুরীর সাথে তাকে সার্বক্ষণিক রাজপথের লড়াকু সৈনিক হিসেবে আপোষহীন নেতৃত্ব দিতে দেখেছি। সদা হাস্যোজ্জ্বল আমার পিতার বন্ধু ইসহাক মিয়ার রাজনৈতিক জীবনযাত্রা আমাদের কাছে আজীবন শিক্ষণীয় হয়ে থাকবে।
ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here