গৃহবধূকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা

0
607

সিরাজগঞ্জের তাড়াশে মুর্শিদা খাতুন (২৫) নামে এক গৃহবধূকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছেন তার স্বামী। শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘরগ্রামে এ ঘটনা ঘটে। মুর্শিদা ঘরগ্রামের আবুল সাইদুর রহমানের স্ত্রী । মুর্শিদার বাবা আব্দুর রশিদ জানান, সাইদুর রহমানের সঙ্গে ৭ বছর আগে মেয়েকে বিয়ে দেন।

Advertisement

বিয়ের পর থেকেই স্বামী নেশাগ্রস্থ হওয়ায় মাঝে-মধ্যে ঝগড়া করে একাধিকবার আমার বাড়িতে চলে আসে মুর্শিদা। প্রতিবেশি সূত্রে জানা গেছে, সাইদুর শুক্রবার রাতে নেশা করে বাড়ি ফিরলে তাদের মধ্যে বাক-বিতন্ডা শুরু হয়। এরই এক পর্যায়ে মুর্শিদাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে বাড়ির সবাই পালিয়ে যায় এমনটি ধারণা করে প্রতিবেশীরা। স্বজনেরা মৃত্যুর সংবাদ থানায় দিলে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে তাড়াশ থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ইউডি মামলা হয়েছে। প্রতিবেদন পেলে এ বিষয়ে আইনী পদক্ষেপ নেয়া হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here