কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত

0
552

নীলফামারীর সৈয়দপুরে শনিবার সকালে উপজেলার বোতলাগাড়ী উত্তরা আবাসন এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী ২ ঘন্টা সড়ক অবরোধ করে। নিহত যুবক দিনাজপুর জেলার খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের দুবলিয়া গ্রামের শ্রী বিশ্বাসের ছেলে রমানাথ রায় (৩২)।

Advertisement

এলাকাবাসী জানায়, সৈয়দপুরের আহমেদ প্লাইউডে কর্মরত রমানাথ সকাল ৮ টার দিকে বাড়ি থেকে আসার সময় উত্তরা আবাসন এলাকার ঢেলাপীর ফিলিং স্টেশনের সামনে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। ঘটনাস্থলেই রমানাথের মৃত্যু হয়। দ্রুত গতিতে ভ্যানটি পালিয়ে যায়। এ ঘটনায় এলাকাবাসী ২ ঘন্টা সড়ক অবরোধ করে। সৈয়দপুর থানা পুলিশ এলাকাবাসীর সাথে কথা বলে দোষী চালককে বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।  নিহতের পরিবার মামলা না করায় তাদের হাতে মরদেহ তুলে দেয়া হয়। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here