গাড়ির ধাক্কায় এক শিশু নিহত

0
602

রাজধানীর মোহাম্মদপুরে রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। জাপান সিটি গার্ডেনের সামনে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত অন্তর (১২) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সোহেল মিয়ার ছেলে। সে মোহাম্মদপুরের তাজমহল রোডে একটি হোটেলে কাজ করত।

Advertisement

নিহত অন্তরের সহকর্মী জানান, সকালে অন্তর মোহাম্মদপুরের জাপান সিটি গার্ডেনের সামনের রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি পিকআপভ্যান তাকে ধাক্কা দেয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here