নৌকার স্লোগান,খালেদা জিয়ার গাড়িবহরে বাধা

0
911

নরসিংদীতে বাধার মুখে পড়েছে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়িবহর। সেখানে ‘নৌকা’ স্লোগান দিয়ে জুতা প্রদর্শন করেছে একদল ব্যক্তি। সোমবার বেলা ১১ টা ২০ মিনিটে নরসিংদীর বেলানগর বাজারের নরসিংদী জেলা কারাগারের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ কিছু লোক নরসিংদী জেলা কারাগারের সামনে থেকে নৌকার স্লোগান দিয়ে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে জুতা প্রদর্শন করে।

Advertisement

এ সময় তারা বিক্ষোভ মিছিল করে গাড়িবহরে বাধা দেয়। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দিলে গাড়িবহর সামনে আগায়। বেলা ১২টার দিকে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর নরসিংদীর সবুজপাহাড় ডিগ্রি কলেজ অতিক্রম করছিল বলে জানিয়েছে সাংবাদিকরা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here