গলাচিপা কলেজ পাড়া এক ভয়াবহ অগ্নি কান্ডে ৫টি দোকান পুড়ে ভষ্মিভুত

0
501

গলাচিপা(পটুয়াখালী) প্রতিনিধি:  ১৬, মার্চ মঙ্গল বার সন্ধ্যা আনুমানিক ৭ টায় গলাচিপা কলেজ পাড়ায় এক ভয়াবহ অগ্নি কান্ডের ঘটনা ঘটে এতে অন্ততঃ ৫ টি দোকান ভস্মীভূত হয়। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত খবর থেকে  জানা যায় একটি গ্যাস সিলিন্ডারের দোকানের সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্র পাত হয়। মূহূর্তে৷ আগুন ভয়াবহ রূপ নেয়, স্থানীয় লোকজনের ২ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ৫টি দোকান সম্পূর্ণ রূপে ভস্মীভূত হয়, তবে কোন হতাহত হয়নি। প্রত্যক্ষদর্শিদের ধারণা গলাচিপায় যদি কোন ফায়ার সার্ভিসের ষ্টেসন থাকলে এতো ক্ষয়ক্ষতি হতো না।

Advertisement

গলাচিপা উপজেলা বাসীর দীর্ঘদিনের দাবি একটি ফায়ার সার্ভিসের ষ্টেসন করার করার, কিন্তু আজও তা বাস্তবায়ন করা হয়নি। গলাচিপা বাসি মনে করেন এটা তাদের ন্যায্য দাবী।

কারণ গলাচিপা উপজেলা একটি বিশাল আয়তনের জনবহুল এলাকা যার আয়তন ৯২৫.০৮ কি, মি, ও লোকসংখ্যা ২,৫৮,৫২৫ জন।

তাই এলাকা বাসি অনতি বিলম্বে গলাচিপায় একটি ফায়ার ষ্টেষন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করেন করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here