জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিনে লালমনিরহাট প্রেস ক্লাবের বর্ণাঢ্য আয়োজন

0
630

বর্ণাঢ্য আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে প্রেসক্লাব লালমনিরহাট। বুধবার (১৭ মার্চ) সন্ধায় প্রেসক্লাব হলরুমে আলোচনা সভা, কেক কাটা,দোয়া মাহফিল, শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে দিবসটি উৎযাপন করা হয়। এদিকে সকালে প্রেসক্লাব কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে পতাকা উত্তোলন,বিকালে বঙ্গবন্ধুকে নিয়ে গান পরিবেশন ও নৈশ ভোজের আয়োজন করা হয়। প্রেসক্লাব লালমনিরহাটের সভাপতি ও সময় টিভির সাংবাদিক মোফাখখারুল ইসলাম মজনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা লালমনিরহাট জেলা শাখার সভাপতি মোড়ল হুমায়ুন কবির।

Advertisement

সমাজকল্যাণ ও সেমিনার বিষয়ক সম্পাদক এসকে সাহেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মেহেরুন নাহার মেরী, প্রেসক্লাব লালমনিরহাটের সাধারণ সম্পাদক ও এসএ টিভির সাংবাদিক আশিকুর রহমান ডিফেন্স, যুগ্ন সাধারণ সম্পাদক ও ডিবিসি নিউজের সাংবাদিক মাজেদ মাসুদ,সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী,

সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, সাপ্তাহিক আলোর মনির সম্পাদক ও কার্যকরী সদস্য মাসুদ রানা রাশেদ, কোষাধ্যক্ষ আশরাফুল আলম দৌলত, সময়ের আলোর সাংবাদিক ও প্রেসক্লাবের কার্যকরী সদস্য তন্ময় আহমেদ নয়ন প্রমুখ। পরে শিশু শিক্ষার্থীদের নিয়ে নৈশভোজে যোগ দেন অতিথিবৃন্দ ও জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here