খুলনা-৪ আসনে সালাম মুর্শেদীর গণসংযোগ

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 31066

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (31066, 'post_views_count', '0')

0
রূপসা প্রতিনিধি:একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনে ব্যাপক নির্বাচনী গণসংযোগ করছেন আ,লীগ মনোনীত ও মহাজোট সমর্থিত প্রার্থী আব্দুস সালাম মুর্শেদী। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বিকালে বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে রূপসা উপজেলার থানার মোড়, কাজদিয়া বাজারে গণসংযোগ করেন নৌকার প্রার্থী আব্দুস সালাম মুর্শেদী।
এ সময় তিনি বলেন, নির্বাচনের দিন সকল নেতাকর্মী এক হয়ে ভোট কেন্দ্রে পাহাড়ায় থাকবেন। যেন বিরোধী পক্ষ কোন সমস্যা করতে না পারে। আমি মনে করি বিজয়ের মাসে আমাদের বিজয় সু নিশ্চিত। গণসংযোগে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এমএম মুজিবুর রহমান, ভারপ্রাপ্ত সা: সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী, আওয়ামীলীগের সভাপতি কামাল উদ্দীন বাদশা, জেলা কৃষকলীগের সভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, উপজেলা আওয়ামীলীগের সা: সম্পাদক আবুল কাশেম ডাবলু, যুগ্ম সা: সম্পাদক মোরশেদুল আলম বাবু, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান, জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার সহ উপজেলা ও ইউনিয়ন আ,লীগের  অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here