রূপসায় বই উৎসব পালিত

0
704
রূপসা প্রতিনিধি:সারা দেশের ন্যায় খুলনার রূপসা উপজেলায় বই উৎসব ২০১৯ পালিত হয়েছে। মঙ্গলবার (১ জানুয়ারি) সকাল ১০টায় নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ে খুলনা-৪ (রুপসা-তেরখাদা-দিঘলিয়া) আসনের নব নির্বাচিত এমপি আব্দুস সালাম মুর্শেদী ও তার সহধর্মিনী শারমিন সালাম শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে উৎসবের উদ্বোধন করেন।
এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন, এমপির মেয়ে ব্যারিস্টার সেহেরিন সালাম ঔসি, উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, উপজেলা নির্বাহী অফিসার ইলিয়াছুর রহমান, সাবরিনা সুলতানা(ভূমি), থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কাশেম, আ,লীগের নেতৃবৃন্দ সহ আর  অনেকে। উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের মধ্যে একযোগে এ বই বিতরণ করা হয়।
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here