খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির অনশন অবিরত

0
478

শুরু হয়েছে। আজ বুধবার সকাল ১০টার আগ থেকেই এ প্রতীকী অনশনে যোগ দিতে প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন বিএনপি ও ২০ দলীয় জোটের নেতাকর্মীরা। কর্মসূচি চলবে বিকাল ৪টা পর্যন্ত।

Advertisement

 

 

এদিকে বিএনপির এই অনশনকে ঘিরে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেজন্য সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রেসক্লাব ও আশেপাশের এলাকায় রয়েছে অন্যদিনের তুলনায় অতিরিক্ত পুলিশ। এ ছাড়া আছে সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

এর আগে, একই দাবিতে সোমবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও মঙ্গলবার নয়াপল্টনে অবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির দপ্তর সূত্রে জানা গেছে, বুধবার কর্মসূচি শেষ হলে নতুন কর্মসূচি ঘোষণা করবেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে গত শুক্র ও শনিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটি।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করেন বিশেষ আদালতের বিচারক ডা. মো. আখতারুজ্জামান। রায়ে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। এ ছাড়া বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড এবং দুই কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here