লড়াইটা শুধু দুই ক্লাবের নয়, নেইমার-রোনালদোরও

0
1501

স্পোর্টস ডেস্ক : রিয়ালের কোচ জিদানের চাওয়া লড়াইটা রোনালদো বনাম নেইমার নয়, বরং রিয়াল মাদ্রিদ বনাম পিএসজি হোক। তবে পরিসংখ্যান বলছে ২০১৭-১৮ মৌসুমে অন্যতম এই দুই সেরা ব্যক্তিগত লড়াইটাও বেশ জমে উঠেছে।

Advertisement

আজ বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়ন্স লিগের সেরা ষোলোর প্রথম লেগে পিএসজির মুখোমুখি হবে ইউরোপ সেরার আসরে টানা দুইবারের চ্যাম্পিয়ন রিয়াল।

এ ম্যাচের আগের পরিসংখ্যানে চলতি মৌসুমের গোলের খাতায় অবশ্য ক্রিস্তিয়ানো রোনালদোকে পেছনে ফেলেছেন নেইমার। অবশ্য হিসাবটা চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে কষলে এগিয়ে রিয়ালের পর্তুগিজ ফরোয়ার্ড!

* চলতি মৌসুমে সর্বমোট ২৭ ম্যাচ মাঠ নেমে নেইমারের গোল ২৭টি। অর্থাৎ ম্যাচ প্রতি গোল একটি করে। অন্যদিকে ২৮ ম্যাচ খেলে রোনালদোর গোল ২৩টি।

* চ্যাম্পিয়ন্স লিগ রোনালদোর জন্য বরাবরই ফেভারিট। এ মৌসুমে গ্রুপপর্বেও ছয় ম্যাচের প্রতিটিতে গোল করেছেন তিনি। সব মিলিয়ে পর্তুগিজ ফরোয়ার্ডের গোল ৯টি। সেখানে নেইমারের গোল মাত্র ৩টি।

* এখানেই কেবল মিল রোনালদো ও নেইমারের। দুজনেই চলতি মৌসুম এখন পর্যন্ত পেনাল্টি থেকে ৫টি করে গোল করেছেন। অবশ্য স্পট কিক নেওয়ার জন্য রোনালদোকে নেইমারের মতো এডিসন কাভানির সঙ্গে ঝামেলায় জড়াতে হয়নি!

* মোট গোলের সংখ্যায় পিছিয়ে থাকলেও গোলে শট নেওয়ার ক্ষেত্রে নেইমারের চেয়ে এগিয়ে রোনালদো (১৮৮টি)। নেইমারের গোলে শট নেওয়ার সংখ্যা ১২৬টি।

* গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করানোর ক্ষেত্রেও রোনালদোর চেয়ে প্রায় তিনগুণ এগিয়ে নেইমার! রোনালদোর অ্যাসিস্ট যেখানে ৫টি, সেখানে নেইমারের ১৪টি।

* ড্রিবলিংয়েও এগিয়ে নেইমার। নিজেদের এবং প্রতিপক্ষের মাঠ মিলিয়ে ৩১৮বার ড্রিবলিং করেছেন নেইমার, যার মধ্যে ১৮৯বার সফল তিনি। সেখানে রোনালদোর ড্রিবলিং ৫৯বার, সফল হয়েছেন ৩৫ বার। খবর‍ঃ অপরাধ বিচিত্রা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here