খাদ্য ভবনে অভিযান চালিয়ে কর্মচারীদের ৩৮টি জাল সনদ জব্দ করেছে দুদক

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 27856

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (27856, 'post_views_count', '0')

0

ঢাকার খাদ্য ভবনে অভিযান চালিয়ে কর্মচারীদের ৩৮টি জাল সনদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার সকালে দুদকের সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে সংস্থার একটি দল আবদুল গণি রোডের খাদ্য ভবনে অভিযান চালায়।

Advertisement

দুদক সূত্র জানায়, সংস্থার হটলাইনে অভিযোগ পেয়ে এই অভিযান চালানো হয়। জানা গেছে, মঙ্গলবার খাদ্য বিভাগের কর্মচারীদের বিভাগীয় পদোন্নতির বৈঠকের তারিখ নির্ধারিত ছিল। অফিস সহায়ক থেকে অফিস সহকারী পদে বিভাগীয় পদোন্নতির জন্য গঠিত কমিটির এই বৈঠক সামনে রেখে অনেকে জাল ও ভুয়া সনদ ব্যবহার করে পদোন্নতির চেষ্টা করছেন বলে দুদককে জানানো হয়।অভিযোগ পেয়ে দুদকের এনফোর্সমেন্ট দলের সদস্যরা খাদ্য ভবনে তাৎক্ষণিক অভিযান চালান। অভিযান চালিয়ে সেখান থেকে ৩৮টি জাল সনদ জব্দ করা হয়। দুদক সূত্র জানিয়েছে, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংস্থাটির পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে। অপরদিকে এ ঘটনার প্রেক্ষিতে খাদ্য অধিদপ্তরের এমআইএসএন্ডএম বিভাগের অতিরিক্ত পরিচালক মো. মাহমুদ হাসানের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে খাদ্য অধিদপ্তর। কমিটির অন্য দুই সদস্য হলেন হিসাব ও অর্থ বিভাগের উপরিচালক মোহাম্মদ আমিনুল এহসান এবং সরবরাহ, বণ্টন ও বিপণন বিভাগের উপপরিচালক মো. আল-ওয়াজিউর রহমান।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here