কেউ কোন প্রকার ঘুষ চাইলে আমাকে জানাবেন, গণসংবর্ধনা অনুষ্ঠানে “লোটাস কামাল”

0
1170

লাকসাম কুমিল্লা থেকে খোরশেদ আলম:  কুমিল্লা জেলার নবগঠিত লালমাই উপজেলার সর্বস্তরের জনগণের উদ্ধোগে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। শনিবার বেলা ৩ ঘটিকার সময় নবগঠিত লালমাই উপজেলার জয়নগর নামকস্থানে এক গণসংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল  (লোটাস কামাল) বলেন, আমি কুমিল্লা জেলার বাগমারা এলাকার ছেলে আমি আমার দেওয়া ওয়াদা রক্ষা করার চেষ্টা সব সময় করে আসছি আগামী দিনেও আমি এর ধারাবাহিকতা অব্যাহত রাখবো। আমি সব সময় আপনাদের পাশে আছি এবং থাকবো। আমি সবার উদ্দেশ্যে বলতে চাই কেউ চাকুরীর জন্য কাউকে কোন প্রকার টাকা পয়সা দিবেন না। মামলা মোকাদ্দমায় কাউকে কোন প্রকার টাকা দিবেন না, যদি কেউ টাকা চায় তাহলে সাথে সাথে আমাকে জানাবেন আমি তার যথাযথ ব্যবস্থা নিবো। আমার কুমিল্লা দঃ তথা সদর দক্ষিন থানা, নাঙ্গলকোট থানা সম্পূর্নরুপে ঘুষ মুক্ত ঘোষনা করলাম। আমি নবগঠিত লালমাই উপজেলার সন্তান আমি আমার এলাকাকে ঘুষমুক্ত রাখার অঙ্গিকার করে আজ আপনাদেরকে বলতে চাই আপনারা কেউই এক টাকাও কাউকে ঘুষ দিবেন না। প্রধান অতিথী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত কে আরোও শক্তিশালী করে ডিজিটাল বাংলাদেশকে বিশ্ব দরবারে প্রথম সারিতে দাঁড় করানোর আহবান জানান। মন্ত্রী বলেন, বিএনপির নেতা কর্মীরা যারা আওয়ামীলীগে আসতে চান তারাও বাংলাদেশ আয়ামীলীগের পতাকা তলে এসে ঠাঁই নেন। এসময় বিশেষ অতিথী হিসাবে আরোও উপস্থিত ছিলেন, মোঃ জাহাঙ্গীর আলম জেলা প্রশাষক কুমিল্লা, কুমিল্লা-৯ লাকসাম মনোহরগঞ্জ আসনের সাংসদ বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব তাজুল ইসলাম এমপি, উপস্থিত ছিলেন, কুমিল্লা সদর দঃ থানার সভাপতি আঃ মালেক বি.কম, সদর দঃ উপজেলা চেয়ারম্যান সরোয়ার হোসেন, সদর দক্ষিন থানা ছাত্রলীগ আহবায়ক আয়াত উল্লাহ, ১১ নং পেরুল দঃ ইউনিয়নের চেয়ারম্যান এ জি এম শফিকুর রহমান ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার সহ লাখো জনতার ঢল নামে নবগঠিত লালমাই উপজেলার গণসংবর্ধনা অনুষ্ঠানে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here