কলাপাড়ায় কৃষক সমাবেশ স্মারকলিপি পেশ

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 56198

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (56198, 'post_views_count', '0')

0

সৈয়দ মোঃ রাসেল কলাপাড়া পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় চাকামইয়া ইউনিয়ন কৃষক সমিতির উদ্যোগে গতকাল রবিবার বেলা ১১ টার দিকে সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহরীপট্রিতে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শেষে উপজেলা নিবার্হী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকের কাছে বিভিন্ন দাবী-দাওয়া উল্লেখ করে একটি স্মারকলিপি প্রদান করা হয়।সমাবেশে সভাপতিত্ব করেন কৃষক সমিতি চাকামইয়া ইউনিয়ন শাখার আহবায়ক বাসদ নেতা মো.আতাজুল ইসলাম । প্রভাষক রফিকুল ইসলামের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি খেপুপাড়া শাখার সাধারন সম্পাদক কমরেড নাসির তালুকদার, কৃষক সমিতি নীলগঞ্জ ইউনিয়ন শাখার আহবায়ক জিএম মাহবুবুর রহমান, সংবাদ কর্মী নয়নাভিরাম গাঈন প্রমূখ ।

Advertisement

বক্তারা বলেন’ চাকামইয়া ইউনিয়নের ইউনিয়ন পরিষদ ভবন থাকা সত্বেও চেয়ারম্যান কলাপাড়া পৌরশহরের তার নিজস্ব অফিসে এর কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন । এতে কৃষক সহ চাকামইয়া ইউনিয়নের মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে । তারা অবিলম্বে নির্ধারিত জায়গায় ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনার দাবী জানান ।

তারা আরো বলেন’ ওই ইউনিয়নের অধিকাংশ সড়ক কাঁচা, ফলে বৃষ্টির দিনে তাদের অনেক কষ্ট করতে হয়। এছাড়া বিভিন্ন স্থানের স্লুইসগেট স্থানীয় প্রভাবশালীদের নিয়ন্ত্রনে থাকায় কৃষক চাষাবাদের সময় প্রয়োজন অনুযায়ী পানি পাচ্ছেন না । অপরদিকে, জনসংখা অনুপাতে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা সহ ১০ দফা দাবী সংবলিত ওই স্মারকলিপি প্রদান করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here