মাদক ব্যবসায় পুনরায় বেপরোয়া স্যাটেলাইট ফুলমিয়া সিন্ডিকেট

0
1061

স্টাফ  রিপোর্টার : রাজধানী বনানী ১৯ নং ওয়ার্ড চিহ্নিত মাদক ব্যবসায়ী ও বহু অপকর্মের হোতা ফুলমিয়া অরফে ফুল। স্যাটেলাইট, বেলতলা, জামাই বাজার, টিএন টি কলনী, আবারও বেপরোয়া হয়ে উঠেছে। একের পর এক অপকর্ম করে পার পেয়ে যাওয়া অর্ধ্ব ডজন মামলার এ আসামি বর্তমানে এলাকার মুর্তিমান আংতকে পরিনত হয়েছে। তার নানামুখী অপতৎপরতায় বানানী সহ আশেপাশে  জনপদের সাধারন ও নিরীহ মানুষ রীতিমত সন্ত্রস্থ হয়ে উঠেছে।

Advertisement

বছরের পর বছর ধরে ফুল মিয়া ও তার ভাগিনা বাহিনীর অত্যাচার ও নির্যাতনের শিকার স্থানীয়রা তার বিরুদ্ধে “টু” শব্দটি করার সাহস ও শক্তি পর্যন্ত হারিয়েছে। স্থানীয়দের সাথে কথা বলে এমন তথ্য মিলেছে।

তাং ৩০/১/১৮/ এই তারিখে পুলিশের হাতে ১০ হাজার পিস ইয়াবা নিয়ে গ্রেফতার হন কুখ্যাত মাদক ব্যবসায়ী ফুলমিয়া। জামিনে এসে কিছু দিন চুপ থাকলেও ফের বেপরোয়া হয়ে উঠেছে ফুলমিয়াও তার ভাগিনা।

এলাকাবাসী আরও বলেন একাধিকবার গ্রেফতার সত্ত্বেও বার বার জামিনে এসে একাধারে পুরানো অপকর্ম অব্যাহত রাখায় বর্তমানে স্থানীয়রা তার অপরাধমুলক কর্মকান্ডের প্রতিবাদ করার সাহস পাচ্ছে না।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে ফুলমিয়াও তার ভাগিনার  গোটা এলাকাজুড়ে একটি আতংকের নাম। মাদক সেবন ও ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাই, দখলবাজি, নানান অপকর্মের সাথে জড়িত। 

গত দেড় দশকেরও বেশী সময় ধরে শত শত এমন ঘটনা ঘটালেও প্রভাব প্রতিপত্তির কারণে গোপনে কিছু সাধারন ডায়েরী হলেও বিভিন্ন কৌশলে জবাবদিহিতা ছাড়াই এলাকায় বসবাস এবং রাজত্ব কায়েম করছে। এ বিষয়ে অনুসন্ধান চলছে পরবর্তীতে পত্রিকা প্রকাশ করা হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here