কর্মরত অবস্থায় উত্তরখান থানার ওসির মৃত্যু

0
1604

নিজস্ব প্রতিবেদক ॥ রাজধানীর উত্তরখান থানার ওসি শেখ সিরাজুল ইসলাম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

Advertisement

বুধবার সকাল ১০টায় কর্মরত অবস্থায় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে বেলা পৌনে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বুধবার দুপুরে পুলিশ পরিদর্শক (অপারেশন) মামুনুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সকালে কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরে বেলা পৌনে ১২টায় তিনি মারা যান।

আসরের নামাজের পর উত্তরখানে মরহুমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here