কবিতাঃ প্রেমী
কবিঃ বাইজিদ রাই
প্রকাশকালঃ ১৬.০২.২০২৩ খ্রিঃ
ডুবিয়ো না আমায় প্রেম বিরহ ব্যথায়
আমি ডুবন্ত ছিলাম অতীতে যাতনায়,
হাত ছেড়ে হারিয়ে যেই চেনা প্রেমিকা
দুঃখের পাহাড় চাপিয়ে দিয়ে এ একা।
দিন বদলের তাকিয়ে থেকে দেখা হয়
বিচিত্র রুপের নিয়মে এই পালাবদল,
কেউ পাশে থেকে মনে হয় দূরে আছে
কখনো দূরে থেকে মনে আপন লাগে।
ঘুরেফিরে তোমায় পাওয়া পাশাপাশি
আপনার মতনে আপন করে রেখেছি,
এই বুকের পাঁজরে লেখাটা তুমি নাম
ভালোবেসে তোমায় আমি করি যতন।
তোমার দিলের এবার ভাঙবো তালা
প্রেম যমুনার প্রেমের সাঁতারে ডুবিয়া,
মনে জ্বালা মেটার তরে থাকি মজিয়া
মৃদু বাতাসে দোলা লাগে সেই মমতা।
কাছে থেকে চিনে নিতে তোমার নীড়
দিশেহারা হবে না নিশ্চিন্তে কোনদিন,
পরশে রঙিন হোক সোনালী আগামী
তোমাতে পূর্ণতা আমার একান্ত প্রেমী।

