কবি আমান উদ্দিন এর কলমে উঠে এলো রক্তে অর্জিত বাংলাভাষা

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 68663

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (68663, 'post_views_count', '0')

0

কবিতাঃ রক্তে অর্জিত বাংলাভাষা
কবিঃ আমান উদ্দিন
প্রকাশকালঃ ১৫.০২.২০২৩ খ্রিঃ

Advertisement

লড়াই সংগ্রাম শহীদের রক্তে অর্জিত
বাংলা রাষ্ট্র ভাষা,
আমরা বাংলা ভাষায় কথা বলতে
পাই দৃঢ় ভরসা।
১৯৫২ সালের বাংলা ফাল্গুন মাসের
রক্তঝরা দিন,
ইংরেজি ফেব্রুয়ারী মাসের ২১ তারিখ
বাজলো দুখের বীণ।
পাক শোষকেরা চাপিয়ে দিলো উর্দু
রাষ্ট্র ভাষা,
বাংলা ভাষা নিয়ে সেদিন করেছিলো
বিদ্রূপ রঙ তামাশা।
গর্জে উঠলো আপামর বাঙ্গালীরা
রাজপথে ধরলো শ্লোগান,
সালাম জব্বার রফিক বরকতের
সঙ্গে অসংখ্য নওজোয়ান।
বোমা বুলেট কামান উপেক্ষা করে
ভাষার জন্য করলো সংগ্রাম,
বুকের রক্তে রঞ্জিত রাষ্ট্র ভাষা বাংলা
তাদের ত্যাগের অবদান।
স্বর্ণাক্ষরে লেখা আছে বাংলার ইতিহাসে
ভাষা সৈনিকদের নাম,
আমরা তাদের কৃতিত্ব কভু ভুলবো না
হতে দেবো না ম্লান।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here