ওসি কাজী ওয়াজেদ আলীর বিরুদ্ধে ধর্ষণ মামলা

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 35175

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (35175, 'post_views_count', '0')

0

রাজধানীর যাত্রাবাড়ী থানার ওসি কাজী ওয়াজেদ আলী মিয়াসহ ১১ জনের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ এবং ধর্ষণে সহযোগিতার অভিযোগে মামলা করেছেন এক গার্মেন্টস কর্মী।

Advertisement

 

বৃহস্পতিবার (৪ এপ্রিল) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জয়শ্রী সমাদ্দারের আদালতে এ মামলা দায়ের করা হয়। কেরানীগঞ্জের স্থানীয় এক গার্মেন্সস কর্মী মামলাটি দায়ের করার পর আদালত বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার বাদী বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার অপর আসামিরা হলেন- যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক আ স ম মাহমুদুল হাসান, মোছা. লাইজু, জনৈক মো. শফিকুল ইসলাম রনি, মো. সাগর, মো. শামীম, মো. আলাউদ্দিন দেলোয়ার হোসেন, মো. হানিফ, মো. স্বপন, বিলকিস আক্তার শিলা ও ফারজানা আক্তার শশী। মামলার বাদী বলেন, মামলার আসামি শফিকুল ইসলাম রনি আমার পূর্ব পরিচিত। গত ১২ মার্চ যাত্রাবাড়ী এলাকায় একটি বাসায় আমাকে নিয়ে যায়।সেখানে তিন থেকে চারজন আমাকে জোর করে ধর্ষণ করে। আমি কোনো রকম সেখান থেকে বের হয়ে যাত্রাবাড়ী থানায় যাই। থানার ওসিকে সব কিছু খুলে বলি। তিনি আরও বলেন, থানার ওসি এসআই আ স ম মাহমুদুল হাসান ও মোছা. লাইজুকে এ বিষয় দায়িত্বে দেন। তাদের ঘটনা স্থলে নিয়ে গেলে তারা আমার কাছে এক লাখ টাকা দাবি করেন। টাকা না দিয়ে আমাকে মামলায় ফাঁসিয়ে দেবে বলে। পরে তারা আমাকে মামলা দিয়ে চালান করে দেয়। আমি মামলা থেকে জামিন নিয়ে আদালতে আজ মামলাটি দায়ের করি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here