এলাকাবাসীর দাবী ধামরাইয়ে পুলিশ কনেষ্টবল সুমনের অবৈধ সম্পদ অর্জনের বিচার আজ ও হবে কি

0
1194

 ধামরাই ( ঢাকা ) প্রতিনিধি : ঢাকার ধামরাই উপজেলার সানোড়া গ্রামে রিয়াজ উদ্দিনের ছেলে পুলিশ কনেষ্টবল সুমনের   পাহাড় পরিমান অবৈধ সম্পদ অর্জনের  আজ ও বিচার হবে কি না তা নিয়ে  এলাকাবাসীর সংশয় প্রকাশ করছেন। জানাগেছে , ধামরাই উপজেলার সানোড়া গ্রামে দরিদ্র্র পরিবারে সন্তান কনেষ্টবল সুমন  হঠাৎ পাহাড় পরিমান অবৈধ সম্পদের মালিক বনে যাওয়ায় বিভিন্ন অভিযোগের কারনে পুলিশ হেডকোর্টার থেকে পুলিশের এস বি গোয়েন্দা সংস্থার কাছে তদন্তের জন্য দিলে কনেষ্টবল সুমনের অবৈধ সম্পদের খোঁজ পেয়ে ( এস বি ) সঠিক প্রতিবেদন প্রদান করে পুলিশ হেডকোয়ার্টারসে । অধৈ সম্পদের সঠিক তথ্য পেয়ে ও পুলিশের উর্ধত্বন কতৃপক্ষ কোন  আইনগত কোন ব্যাবস্থা না থাকায়  এলাকাবাসী মাঝে খোভের সৃষ্টি হয়েছে । সেই কনেষ্টবল সুমন এখন হাজার  হাজার কোটি টাকার মালিক বনে যাওয়ায় এলাকায় জন মনে এখন প্রশ্নের সম্মুখিন।

Advertisement

চতুর এই কনেষ্টবল সুমন তার প্রায় অবৈধ সম্পদ তার ভাই ,বোন , স্ত্রী ও ছেলে মেয়ের নামে লিখে দিয়েছেন  যাতে সে  দুনির্তী দমন কমিশন ( দুদকের ) হাতে ধরা না পরে ।  সুুমন চক্রদের শক্তির উৎস কোথায় , এত অবৈধ সম্পদদের  মালিক হওয়ার পরে কি ভাবে তারা  কতৃপক্ষকে কি ভাবে ম্যানেজ করে চলছেন ।

এখন ও  গোপনে  সকাল বিকাল তরুন তরুনীরা চাকরির আশায় সানোড়া গ্রামে কনেষ্টবল সুমনের বাড়ীতে ভীর জমাচ্ছে সুমনের ভাই নাজিমুদ্দিনের কাছে ।  ১০/১২ লাখ টাকার বিনিময়ে পুলিশ কনেষ্টবলে চাকরি দিচ্ছে এই  সুমন চক্ররা ।  দুনির্তী দর্মন কমিশন ( দুদক ) সঠিক তদন্ত করলেই বের হয়ে আসবে সুমনের দুনির্তীর  আসল থলের বেড়াল।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here