ফেসবুকে ভাইরাল সেই ভিডিও নিয়ে যা বলল আড়ং

0
714

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া আড়ংয়ের একটি ইন্টারভিউ বোর্ডে উপস্থিত একজন চাকরিপ্রার্থীর অভিজ্ঞতা সম্পর্কিত ভিডিও প্রসঙ্গে বক্তব্য দিয়েছে ব্র্যাক-আড়ং কর্তৃপক্ষ। সোমবার (১৫ মার্চ) প্রতিষ্ঠানের চিফ অপারেটিং অফিসার মো. আশরাফুল আলম স্বাক্ষরিত বক্তব্যে বলা হয়, ‘সম্প্রতি আড়ংয়ের একটি ইন্টারভিউ বোর্ডে উপস্থিত একজন চাকরিপ্রার্থীর নেতিবাচক অভিজ্ঞতার ব্যাপারটি অত্যন্ত দুঃখজনক এবং এটি নিঃসন্দেহে আমাদের মূল্যবোধের পরিপন্থী। আড়ং বয়স, বর্ণ, ধর্ম, লিঙ্গ, অক্ষমতা বা জাতিগত উৎস নির্বিশেষে সবার জন্য মানবিক মর্যাদা এবং অন্তর্ভুক্তির অধিকারগুলো সমুন্নত রাখে।’

Advertisement

এতে বলা হয়, ‘আমাদের নিয়োগের সিদ্ধান্তে ধর্মীয় বিশ্বাস ও পালনকে কখনই বিবেচনা করা হয় না। আমাদের প্রতিষ্ঠানে ৩ হাজার ৮০০ জনেরও বেশি কর্মী রয়েছে এবং সব ধর্মের কর্মীরা শ্রদ্ধার সঙ্গে এবং প্রকাশ্যে তাদের নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও আচার-অনুষ্ঠান পালন করেন।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘ভবিষ্যতের ইন্টারভিউ বোর্ডগুলোর পরিচালনায় আমাদের মূল মূল্যবোধগুলোর প্রতিফলন নিশ্চিত করতে আমরা নিবিড়ভাবে কাজ করবো এবং ইন্টারভিউ বোর্ড সংশ্লিষ্টদের শিষ্টাচারের বিষয়ে সংবেদনশীলতা আনতে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করবো।’

সেই সঙ্গে যদি কোনো চাকরিপ্রার্থী মনে করেন আড়ংয়ের কোনো একটি ইন্টারভিউ বোর্ডে তিনি যথাযথভাবে পরিক্ষিত হননি, তবে তাকে প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপকের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here