‘এমপি লিটন হত্যা সাম্প্রদায়িক অপশক্তির কাপুরুষোচিত কাজ’

0
1103

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা সাম্প্রদায়িক অপশক্তির কাপুরুষোচিত কাজ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Advertisement

একইসঙ্গে তিনি লিটন হত্যাকারী ধর্মীয় মৌলবাদী এই অপশক্তিকে চরম মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন।

রোববার দুপুরে রাজধানীর ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এসময় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের জন্য সমবেদনা জানান তিনি।

লিটন হত্যাকাণ্ড পরিকল্পিত উল্লেখ্য করে ওবায়দুল কাদের বলেন, ‘ধর্মীয় মৌলবাদী অপশক্তিকে এই কৃত অপরাধের জন্য চরম মূল্য দিতে হবে।’

তিনি বলেন, ‘গাইবান্ধার সুন্দরগঞ্জের এমপি মঞ্জুরুল ইসলাম লিটনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে প্রতীয়মান হয়,এটা সাম্প্রদায়িক অপশক্তির কাপুরুষোচিত কাজ।’

সারাদেশের মানুষ যখন বর্ষবরণের আনন্দ উৎসবে ঠিক সেই মুহূর্তে এটা বর্বোরোচিত আক্রমণ বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘কোনো অপশক্তি চলমান উন্নয়নকে বাধাগ্রস্থ করতে পারবে না। খুনিদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তাদের প্রতিরোধ করবো, পরাজিত করবো।’

খুলনা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জেড এ মাহমুদ ডনের ওপর হামলার নিন্দা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুদীপ রায় নন্দী, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here