এমন কোনো প্রমাণ থাকলে আমরা তুরস্ক কে সেটা দিতে বলেছি।

0
577

গত ২ অক্টোবর ইস্তানবুলে সৌদি আরবের কনস্যুলেটে নিখোঁজ হন সাংবাদিক জামাল খাশোগি। এই প্রভাবশালী সাংবাদিককে হত্যা করা হয়েছে বলে শুরু থেকে দাবি জানিয়ে আসছে তুরস্ক।

Advertisement

তুরস্কের কাছে খাশোগি হত্যার রেকর্ডকৃত কথোপকথনের প্রমাণ চেয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের এ কথা জানান। সাংবাদিকদের ডোনাল্ড ট্রাম্প বলেন, এমন কোনো প্রমাণ থাকলে আমরা তাদেরকে (তুরস্ক) সেটা দিতে বলেছি। ট্রাম্প জানান, সৌদি আরব ও তুরস্ক সফরে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র কাছ থেকে তিনি বিস্তারিত জানার আশা করছেন। এই সপ্তাহের শেষ দিকেই সত্য বেরিয়ে আসবে। এদিকে, সৌদি আরবকে রক্ষার চেষ্টার কথা অস্বীকার করেছেন ট্রাম্প। তিনি বলেন, না, কোনোভাবেই না। আমি শুধু জানতে চাই সত্যিকার অর্থে কী ঘটেছে। উল্লেখ্য, সৌদি আরব ও দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কঠোর সমালোচক জামাল খাশোগি গত ২ অক্টোবর ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে প্রবেশের পর আর বের হননি। সৌদি আরব বলছে, খাশোগি কনস্যুলেট ভবন থেকে বের হয়ে গেছেন। তবে তুরস্কের পক্ষ থেকে এর প্রমাণ চাওয়া হলে তা সরবরাহে ব্যর্থ হয় রিয়াদ। তুরস্কের দাবি, তাদের তদন্তকারীদের হাতে নিশ্চিত প্রমাণ রয়েছে, কনস্যুলেট ভবনের ভেতরে খাশোগিকে হত্যা করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here