নওগাঁর বদলগাছীতে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় স্থানীয় লোকজন দেখতে পায় মধুপুর মাঠে বাঁশঝাড়ের মধ্যে তার গলাকাটা লাশ। খবর পেয়ে বদলগাছী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জালাল উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেন।
লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। হত্যাকান্ডের শিকার আব্দুল খালেক (৫০)। তিনি বৈকুন্ঠপুর গ্রামের মৃত হুরমত আলীর পুত্র বলে জানা যায়। আব্দুল খালেক বিয়ের পর থেকে উপজেলার দোনইল গ্রামে বাড়ীঘর করে বসবাস করে আসছিলেন। গ্রামবাসী জানায়, আব্দুল খালেক একজন সহজ সরল মানুষ। বদলগাছী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জালাল উদ্দীন জানান, বিষয়টি তদন্ত চলছে। শীঘ্রই এই হত্যাকান্ডের রহস্য বের হবে।

