এই খবরের কোনো ভিত্তি নেই

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 42456

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (42456, 'post_views_count', '0')

0

শোবিজের আদর্শ দম্পতি বলা হতো সংগীতশিল্পী তাহসান খান ও মডেল-অভিনেত্রী মিথিলাকে। ২০০৬ সালের ৬ আগস্ট বিয়ে করেন তারা। তারপর থেকে সুখে শান্তিতেই বসবাস করে আসছিলেন। তাদের সেই সংসারে এক কন্যা সন্তানও রয়েছে। নাম আইরা তাহরিম খান।

Advertisement

সব দেখে বলা হতো তারকাদের ঠুনকো দাম্পত্য জীবনের বিপরীতে তাহসান-মিথিলা দারুণ উদাহরণ। কিন্তু ভক্তদের মন খারাপ করিয়ে ২০১৭ সালের ২০ জুলাই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা দেন দুই তারকা।

সম্প্রতি তাদের একটি ছবি নিয়ে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে, সাবেক স্ত্রীকে নিয়ে নাকি তিনি নতুন করে সংসার শুরু করতে চলেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সে ছবিতে আরো দেখা যায়, তারা দুজনই নিউ ইয়র্কে ঘুরে বেড়াচ্ছেন। ডিভোর্সের পর তাদের এমন ছবি দেখে মিডিয়া পাড়া এখন সরগরম তাদের সংসার পাতার খবরে।

তবে এমন খবরের সত্যতা কতটুকু? এমন প্রশ্নের জবাবে সংগীতশিল্পী তাহসান বলেন, এই খবরের কোনো ভিত্তি নেই। এটা শুধুই গুঞ্জন। এরকম কোনো কিছুই ঘটেনি, ঘটবেও না। আমি ও মিথিলা শুরু থেকেই হেলদি কো-পেরেন্টিংয়ে মনোযোগী ছিলাম। এর জন্য একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জরুরি। আমাদের মধ্যে সেটাই রয়েছে। এর বেশি কিছুই না।

তিনি আরো বলেন, এটা সত্য আমরা দুজনই আমাদের মেয়েকে নিয়ে ঘুরতে যুক্তরাষ্ট্রে গিয়েছি। কিন্তু দেখা গেছে, আমি আমার মেয়েকে নিয়ে ফ্লোরিডার ডিজনিল্যান্ডে ছিলাম, আর সে ছিল নিউ ইয়র্কে। এমন করেই সফরটা গেছে আমাদের। তবে মেয়ের সঙ্গে খুব সুন্দর লম্বা সময় পার করেছি। এটা আমার জন্য অনেক উপভোগ্য ছিল। ভালো একটা সময় কাটিয়ে এবার কাজে মনোযোগী হতে পারবো।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here