ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাতের সময় সঙ্গে ছিলেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। তিনি যশরাজ ফিল্মসের প্রতিনিধি হিসেবে এ রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নেন। সম্প্রতি ভারত সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর ব্যক্তিত্ব এবং দিল্লিতে তার দেয়া ভাষণের প্রশংসা করেছেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। মুগ্ধ হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হিন্দি বলা দেখেও।আর সেই মুগ্ধতা প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। নিজের ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্ব আর বাংলাদেশর উন্নয়নের কথা উল্লেখ করেছেন বলিউডের বাঙালি অভিনেত্রী রানি।
শেখ হাসিনাকে এশিয়ার ‘গ্রেট লিডার’ হিসেবেও আখ্যা দিয়েছেন তিনি। পাশাপাশি শেখ হাসিনাকে ‘মা’ ডেকেছেন জনপ্রিয় এ অভিনেত্রী।

