আতোয়ার রহমান মনিরঃ
লক্ষ্মীপুরের রায়পুর উত্তর চর আবাবিল ইউনিয়নে উম্মুক্ত বাজেট ও উন্নয়ন পরিকল্পনা ২০১৮-১৯ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এ উন্মুক্ত বাজেট ও উন্নয়ন পরিকল্পনা অনুষ্ঠানে স্থানীয় জনগণ বাজেটে বিভিন্ন সমস্যা তুলে ধরেন। পরে জনগনের মতামতে উন্নয়নের কর্মকান্ডে ২০১৮-১৯ অর্থবছরে বাজেটের ব্যয় ধরা হয়েছে- ১কোটি ৮৭ লক্ষ ৭ হাজার টাকা।
উম্মুক্ত বাজেট অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান সহিদ উল্লাহ বিএসসি। স্থানীয় ব্যাবসায়ী মাইনুদ্দিন মোল্যাহ্ সঞ্চালনায় বাজেট বক্তব্য রাখেন, ইউপি-সচিব মোঃ রায়হান উদ্দিন,হায়দর গঞ্জ টি আর এম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো: আ: আজিক মজুমদার, শিক্ষক জাকির হোসেন,ব লরাম মজুমদার, মিজানুর রহমান, প্রবল মজুমদার, ব্যবসায়ী আরিফুর রহমান, ছৈয়দ আহাম্মেদ পাটোয়ারী, ইউপি সদস্য নাছিমা বেগম, ফাতেমা আক্তার মনি, সুরিয়া বেগম, সেলিম সর্দার, মোহাম্মদ আলী, মোঃ জয়নাল আবেদীন,মোঃ মোস্তফা বেপারী, মোঃ চুন্নু মিয়া সরদার, অজয় কৃষ্ণ অধিকারী, মোঃ আমির আলী, আঃ মজিদ মাঝি, কৃষক তৈহিদ হাজারী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতৃবিন্দুসহ এলাকাবাসী ।

