উত্তর গোড়ানে রাজউকের নিয়ম ভঙ্গ করে বহুতল ভবন

0
1071

মোঃ আবদুল আলীমঃ
ঢাকা শহরে একের পর এক নির্মিত হচ্ছে বহুতল ভবন। অভিযোগ রয়েছে এসব ভবনের অধিকাংশই কোনটি রজউকের আংশিক নিয়ম ভঙ্গ করে আবার কোনটি রাজউকের কোন প্রকার অনুমোদনের তোয়াক্কা করে নাই। ফলে ঢাকা শহর ভুমিকম্পের ঝুঁকির দিকে চলে যাচ্ছে অনবরত। অধিকন্ত রাজধানী ঢাকা বসবাসের অনুপযোগি শহরে পরিণত হচ্ছে। এ নিয়ে পরিবেশবিদ ও নগড় বিশেষজ্ঞদের মধ্যে অতংক ও উৎকন্ঠার শেষ নেই। ৩৫১ উত্তর গোড়ান, অদর্শবাগ, ঢাকা ঠিকানায় রাজউকের নিয়ম ভঙ্গ করে নির্মিত হচ্ছে বহুতল ভবন। এলাকাবাসির অভিযোগ রয়েছে ভবনটি যত তলার অনুমোদন নিয়েছে বলে ভবন মালিক জানাচ্ছে তত তলার চেয়ে বেশী ওপরে যাচ্ছে। তাছাড়া নির্মিত এই বহুতল ভবনের চারপাশে যে পরিমান জমি ছাড়ার কথা ছিল তা ছাড়া হয় নাই। এ ব্যাপারে ভবন মালিকের সাথে দেখা করে তার মন্তব্য নিতে গেলে তিনি বড়িতে থেকেও এ প্রতিবেদকের সাথে দেখা করেন নাই। তার মুঠোফোনে একাধিকবার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেন নাই। এব্যপরে রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে ও ইমারত পরিদর্শকের সাথে কথা বলতে গেলে তাদের মন্তব্যের জন্য কাউকে পাওয়া যায় নাই। মুঠোফোনে যোগাযোগ করার একাধিকবার চেষ্টা করেও তা বন্ধ পাওয়া যায়। উক্ত নির্মানাধীন ভবনের কারনে নিকটস্ত আবাসিক বাড়িগুলো ক্ষতি ও ঝুঁকির মধ্যে রয়েছে। নির্মান সামগ্রী ও ধুলা আশেপাশের বাড়িগুলোতে ছিটকে পড়ছে। অথচ রাজউকের নিয়ম হচ্ছে ভবন নির্মানের সময় কোন নির্মান সামগ্রী যাতে কারও কোন ক্ষতি না করে সেজন্য নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে হবে। সকল নিয়ম অমান্য করে নির্মিত এই বহুতল ভবন দেখার কেউ নেই।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here