উজিরপুর প্রতিনিধি ঃ উজিরপুর উপজেলার বড়াকোঠায় আওয়ামীলী নেতা সরকারি খাল, ব্রীজ ও অন্যের জমি দখল করে পাকা ইমারত নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বড়াকোঠা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক খোকন হালদার বার বার বাধা সত্ত্বেও জোর পূর্বক সরকারি খাল ও ব্রীজের উইন ওয়াল এবং বাজারের পুরাতন ব্যবসায়ী মোজাম্মেল ফকির ও সবুজ ফকিরের জমি দখল করে পাকা ইমারত নির্মাণ করে দোকানঘর তৈরী করছেন। এ ব্যাপারে একাধিক বার বাজার কমিটির নেতৃবৃন্দ বাধা দিলেও ধরাকে সরাজ্ঞান না করে ভয়ভীতি দেখিয়ে কাজ চালিয়ে যান। আরো অভিযোগ রয়েছে বড়াকোঠা শেরে বাংলা বাজার উন্নয়ন প্রকল্পের টলঘর তৈরীর মালামাল আত্মসাৎ করে পাকা ইমারত নির্মাণের কাজে ব্যবহার করছেন। এলাকাবাসী প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন। এ ব্যাপারে বাজার কমিটির সভাপতি সুলতান আহম্মেদ জানান, তিনি ক্ষমতার জোরে বাধা উপেক্ষা করে কাজ চালিয়ে যাচ্ছেন। অভিযুক্ত খোকন হালদার জানান, ঐ জমি আমার ক্রয়কৃত।
উজিরপুরের বড়াকোঠায় আওয়ামীলীগ নেতা সরকারি জমি ও ব্রীজ দখল করে ভবন নির্মাণ
Advertisement
Advertisement
