উজিরপুরে সন্ত্রাসীরা বিষপ্রয়োগ করে লক্ষাধিক টাকার ঘেড়ের মাছ নিধন

0
1113

উজিরপুর প্রতিনিধিঃ উজিরপুরে বড়াকোঠা ইউনিয়নের খাটিয়ালপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের মাছের ঘেড়ে বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে সন্ত্রাসীরা। থানায় অভিযোগ দায়ের। অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা যায় উভয় পক্ষের মধ্যে জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ১১ এপ্রিল রাতে খাটিয়ালপাড়া গ্রামের মৃত সাহেব আলি হাওলাদারের ছেলে সোহাগ হাওলাদারের মাছের ঘেড়ে একই গ্রামের ভূমিদস্যু মজিবর হাওলাদার ও তার ছেলে রুবেল, রুমন এবং খালেক হাওলাদারের ছেলে মনির হাওলাদার বিষ প্রয়োগ করে।  এতে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়। সোহাগ হাওলাদার জানান গত ১৬ ফেব্র“য়ারী আমার মা সুফিয়া বেগম তাদের বিরুদ্ধে মামলা করে। পরে ১৩ মার্চ আসামীরা জামিনে এসে ক্ষিপ্ত হয়ে আমাদের পরিবারকে বিভিন্ন সময় মারধর,আর্থিক ক্ষতি সহ প্রান নাশের হুমকী দেয়। এরই ধারাবাহিকতায় সন্ত্রাসীরা বিষ প্রয়োগ করে ব্যাপক ক্ষতি করে। নিরাপত্তা চেয়ে সোহাগ হাওলাদার উজিরপুর মডেল থানায় ১০ এপ্রিল ৪৭০ নং জিডি করেন। এ ব্যাপারে থানার এস,আই আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত মজিবর হাওলাদারের ছেলে রুবেল হাওলাদার জানান ঘেড়ে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনা সত্য তবে এর সাথে আমরা জড়িত নয়। মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here