উজিরপুরে শেরে বাংলা ডিগ্রী কলেজ সরকারীকরনের জন্য সকল সম্পদ হস্তান্তর

0
1798

উজিরপুর প্রতিনিধি : উজিরপুর শেরে বাংলা ডিগ্রী কলেজ সরকারীকরনের জন্য ৫ একর ২৩ শতাংশ জমি ও ২৪ কোটি টাকা মূল্যের যাবতীয় সম্পদ শিক্ষা সচিব বরাবরে শিক্ষা মন্ত্রনালয়ে হস্তান্তর করা হয়েছে। গতকাল সকালে উজিরপুর সাফ-রেজিষ্ট্রী অফিসের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কলেজ পক্ষে অধ্যক্ষ তৌহিদুল ইসলাম ইরান এ হস্তান্তর দলিলে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা, সাবরেজিষ্ট্রার হাফিজুর রহমান, উপাধ্যক্ষ আনিচুর রহমান, প্রভাষক রবিউল ইসলাম, মনিরুল ইসলাম, জহিরুল ইসলাম, সরদার সিদ্দিকুর রহমান, শরিফুল আজম, মুক্তিযোদ্ধা আঃ মন্নান, নান্নু সিকদার, লিয়াকত আলী খান, জুলফিকার আলী মুন্সি, আঃ রব মিয়া, কলেজ ছাত্রলীগের সভাপতি শাকিল মাহমুদ আউয়াল ।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here