উজিরপুর পৌরসভার কর্মকর্তা কর্মচারিদের কর্মবিরতী ও অবস্থান কর্মসূচি।

0
880

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন গতকাল বেলা ১১টায় নিজ কার্যালয়ের সামনে এক ঘন্টা কর্মবিরতি করে অবস্থান কর্মসূচী পালন করে। এতে সভাপতিত্ব করেন পৌর সভার সচিব মোঃ ফারুক হোসেন। উপস্থিত ছিলেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সভাপতি বক্তব্যে বলেন, আমাদের দাবী সরকারি কোষাগার থেকে বেতনভাতা প্রদান করতে হবে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল সেবা কর্মচারীরা দিয়ে থাকেন, অথচ তারা মাসের পর মাস বেতন পায় না, বৃদ্ধ বয়সে অবসরে যাওয়ার সময় পি.এফ গ্রাচুইটির টাকা না পেয়ে খালি হাতে যেতে হয়। অবসরের টাকা না পেয়ে মানবেতর জীবন যাপন করতে হয়। তাই জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সরকারি কোষাগার থেকে বেতনভাতা ও পেনশন ভাতা পেতে পারে তার জন্য আকুল আবেদন করেছেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here