উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে শিকারপুর ইউপি নির্বাচনে প্রধান দুই দলের মধ্যে হবে হাড্ডা-হাড্ডি লড়াই। আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ও ইচলাদী ব্যবসায় সমিতির সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা ছরোয়ার হোসেন নৌকা প্রতিক নিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বড় চ্যালেন্স হিসেবে মাঠ চষে বেড়াচ্ছে। যে কোন মূল্যে তাদের বিজয় ছিনিয়ে নেয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাবে। অপরদিকে বিএনপি প্রার্থী ইউনিয়ন যুবদলের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান পিকিং মীর ধানের শীষ প্রতিক নিয়ে বিএনপির ভোট ব্যাংক নামে পরিচিত শিকারপুর ইউনিয়ন পরিষদে তাদের কর্তৃত্ব টিকিয়ে রাখতে উঠে পড়ে লেগেছে। তারাও তাদের দূর্গকে ধরে রাখা ও বিজয় ছিনিয়ে নেয়ার জন্য জীবনপণ বাজি রেখে মাঠে রয়েছে। দীর্ঘ ১৪ বছর পরে আগামী ২৩ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে শিকারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনের তফসিল ঘোষনা হওয়ার পরে ভোটারদের মাঝে আনন্দের ঢল নেমেছে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই নির্বাচন জমে উঠেছে। সমস্থ ইউনিয়নে পোষ্টার, ব্যানার মাইকিং এ মুখরিত হয়ে উঠেছে। দোকানপাঠ হাটবাজার, মহল¬া সবখানেই নির্বাচনী আবহ তৈরী হয়েছে। দুই দলের নেতাকর্মীরা প্রতিটি মহল¬ায় প্রতিদিন উঠান বৈঠকসহ নানা কর্মসূচী পালন করে যাচ্ছে। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ভোট চাচ্ছেন। আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী ছরোয়ার হোসেন বলেন আমার বিজয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। বিএনপির মনোনিত চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান বলেন নির্বাচন সুষ্ঠু হলে আমার বিজয় নিশ্চিত।
উজিরপুরে শিকারপুর ইউপি নির্বাচন আওয়ামীলীগ ও বিএনপির মধ্যে হাড্ডা-হাড্ডি লড়াই
Advertisement
Advertisement
