একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নানা আলোচনার পর বিএনপি এবার ঘোষনা করল তাদের রাজনৈতিক পরিকল্পনা ‘ভিশন ২০৩০’। বলা যায়, এ ঘোষনার মাধ্যমে দেশের রাজনীতিতে নতুন মাত্রা যুক্ত হয়েছে। সর্বত্র এখন চলছে ভিশন জল্পনা-কল্পনা। বিএনপি’র নীতি-নির্ধারক মহলের মতে, তাঁরা ক্ষমতায় গেলে কী ধরনের বাংলাদেশ উপহার দেবে, তারই নীতিমূলক এক রুপরেখা হলো এই ‘ভিশন ২০৩০’। তাই এতে আসছে, বর্তমান সরকার আওয়ামী লীগের ভিশন-২০১৩ ও ভিশন-২০৪১-এর প্রসঙ্গ। বলাবাহুল্য যে, বর্তমান সরকারি দল ৯ বছর পূর্বে দেশ নিয়ে সুদূর প্রসারী যে মহাপরিকল্পনা দিয়েছিল, তা ভোটারদের দারুনভাবে আকৃষ্ট করেছিল। এটি মাথায় রেখেই সরকারি দল দেশের উন্নয়ন-অগ্রগতিতে মনোনিবেশ করে। পরবর্তীতে তাঁরা আবার রুপকল্প ২০৪১ প্রনয়ণ করে। সে অনুযায়ি আওয়ামি লীগ সরকার ২০৪১-এর রুপরেখা ধরেই রাষ্ট্র পরিচালনা করছে। এ অবস্থায় বিএনপিও ভোটার এবং আপামর জনসাধারণকে আকৃষ্ট করতে এ ধরণের কর্মসূচী সামনে রেখে যে কাজ করতে হবে, তা এখন আঁচ করতে পেরেছে। এরই ধারাবাহিকতায় গত ১০ মে-২০১৭ তারিখে ‘ভিশন ২০৩০’ ঘোষনা করল বিএনপি। প্রশ্ন হলো, এটি কি বিএনপির রাজনৈতিক পরিকল্পনা? নাকি এটি একটি সুলিখিত নির্বাচনী প্রতিশ্র“তি? ঐদি তাই হয়, তাহলে কি নির্বাচন আসন্ন? আমরা মনে করি গণমূখী কর্মসূচী ছাড়া জনসম্পৃক্ত হওয়া অসম্ভব- এ বিষয়টি মাথায় রাখতে হবে সব দলকেই।
