উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বরাকোঠা ও শোলক ইউনিয়নের সিমান্তবর্তী এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসী ও পুলিশের তান্ডব। এসময় সেলিম মল্লিকের শত বছরের ভোগদখলীয় জমিতে নির্মিত ঘর ভেঙ্গে গুড়িয়ে দিয়ে মা ও ৬ষ্ঠ শ্রেনীর মেধাবী ছাত্রীকে পুলিশ টানা হেচড়া করে গ্রেফতার করে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার বেলা ১২ টায় উত্তর বরাকোঠায় এ ঘটনা সংঘঠিত হয়। সেলিম মল্লিকের স্ত্রী মনি বেগম জানান বরাকোঠা মৌজার ৯৯৬ নং খতিয়ানের ৬ নং দাগের ২৪ শতাংশ জমি মৃত আঃ রব মল্লিকের ওয়ারিশ হিসেবে শত বছর যাবৎ ভোগ দখল করে আসছে কিন্তু কিছুদিন পূর্বে উদ্দেশ্য প্রনোদিত ভাবে একই মৌজার মুমিন উদ্দিনের ওয়ারিশ জয়নাল,নুরুল ইসলাম মল্লিক ও আছিয়া বেগমের কাছ থেকে শামীম মল্লিক জমি ক্রয় করে দখলের পায়তারা চালায় এবং পুলিশ ও প্রতিপক্ষ সন্ত্রাসী সজল (২০), সবুজ (২৮),সাবনাজ (৩০) ও জালাল মল্লিক আমাদের ঘর ও টিনের বেড়া ভেঙ্গে গুড়িয়ে ফেলে। মুমিন উদ্দিন গংরা এওয়াজ বদলে হারাসিয়ার ভিটায় ১২৫ নং দাগ হইতে শত বছর পর্যন্ত ভোগ দখল করছে। এমনকি আমি ও আমার মেয়ে সানজিদাকে এ.এস.আই হাছান ও মেহেদি মিলে টানা-হেচরা করে ১লক্ষ টাকা দাবী করে। আমি ভয়ে পুলিশকে ৩০ হাজার টাকা দিলে চলে যায় কিন্তু কিছুক্ষন পরে তারা পুনরায় এসে আমাদের ঘর বাড়ী ভেঙ্গে দিয়ে স্বমীকে খোজা-খুজি করে না পেয়ে অশ্লিল ভাষায় গালি গালাজ করে হুমকী দিয়ে চলে যায়। এ ব্যাপারে শামীম মল্লিক ও সজল জানান, আমরা ৯৯৬ নং খতিয়ানের ২৮ ও ২৯ নং দাগ হইতে ১৫ শতাংশ এবং ৬ নং দাগ হইতে ৭ শতাংশ জমি ক্রয় করি কিন্তু সেলিম মল্লিক সব জমি বেড়া দিয়ে দখল করে নেয়। এ ব্যাপারে থানায় অভিযোগ দিলে পুলিশ এসে কাজ বন্ধ করে দেয়। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ও সন্ত্রাসী আতংকে ঐ পরিবার। অভিযুক্ত উজিরপুর মডেল থানার এ.এস.আই হাছান জানান কোন মহিলাকে টানা হেচড়া করিনি ও টাকা নেয়নি। অভিযোগের ভিত্তিতে কাজ বন্ধ করে দিয়েছি।
