উজিরপুরঃ উজিরপুর উপজেলাÍ ঢাকা বরিশাল মহাসড়কের ধামসর বাজার, নতুন শিকারপুর বাসষ্টান্ড থেকে তারাবাড়ি সড়কটির বেহাল দশা। এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল কলেজগামী ছাত্র-ছাত্রী সহ কয়েক হাজার মানুষের যাতায়াত করা একমাত্র পথ। এই রাস্তা দিয়ে শিকারপুর শেরে বাংলা ডিগ্রী কলেজ, শিকারপুর জয়শ্রী মাধ্যমিক বিদ্যালয়, শিকারপুর বন্দর, রুপালী ব্যাংক , ইউনিয়ন পরিষদ, বঙ্গবন্ধূ উপস্বাস্থ্য কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক, শিকারপুর মাদ্রাসা, শিকারপুর লঞ্চঘাট সহ আরো অনেক প্রতিষ্ঠান যাতায়াত করে। স্থানীয় কোন রুগী অসুস্থ হয়ে পড়লে তাকে ওই রাস্তা এ্যাম্বুলেন্সে নেওয়া যায়। তাদের আক্ষেপ করে বলেন এলাকায় কোন বাড়ি অগ্নিকান্ড ঘটনা ঘটলে ওই রাস্তা দিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি যেতে বিলম্ব হয়। দীর্ঘ ১ যুগ অতিবাহিত হলেও নতুন শিকারপুর থেকে তারাবাড়ী বন্দর পর্যন্ত কার্পেটিংয়ের রাস্তাটি সংস্কারের অভাবে চলার অনুপযোগী হয়ে পড়ে। স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ উজিরপুরের প্রতিটি রাস্তা বিভিন্ন সময় সংস্কার করা হলেও এই রাস্তাটিতে কখনও সংস্কার করা হয়নি। যার ফলে রাস্তার ভিতরে অনেক গুলো গর্ত সৃষ্টি হওয়ার কারনে যান চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। তারা আরো জানান রাস্তাটি সংস্কারের জন্য স্থানীয় ভাবে উপজেলা এল জি ই ডি অফিসে বারবার ধরনা দিলেও কোন ফল পাওয়া যায়নি। তাই স্থানীয় বাসিন্দারা রাস্তাটি সংস্কারের জন্য বরিশাল ২ আসনের সংসদ সদস্য এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস , উজিরপুর উপজেলা চেয়ারম্যান এবং এল জি ই ডি উর্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করে।
