যৌতুক না দেওয়ায় গৃহবধুর গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে হত্যার চেষ্টা

0
1641

রিপোর্টার নানা : গরীব গৃহবধুর কাছে যৌতুক দাবি করে না পাওয়ায় নির্মম নির্যাতন করেছে স্বামী, শ্বাশুড়ী, শ্বশুর, দেবর ও ভাসুর। যৌতুক না পাওয়ায় বরিশালের বাকেরগঞ্জ থানার দক্ষিণ নলুয়া গ্রামের বাসিন্দা রাকিবুল ইসলাম রুবেল এর কন্যা নাসরিন বেগমকে নির্মম নির্যাতন করেছেন তার স্বামী ও শ্বশুর বাড়ীর লোকজন। বিগত ১০ ফেব্রুয়ারী ২০১৫ সকাল বেলা গৃহবধু নাসরিন বেগমকে হত্যা করার উদ্দেশ্যে গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে হত্যার চেষ্টা করে দগ্ধ করে। এ বিষয়ে বরিশালের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা হয়। যাহার নং ৬৩/২০১৬।
মামলার এজাহারে গৃহবধু নাসরিন বেগম অভিযোগ করেন, ০৬ মার্চ ২০১৫ তারিখ ২ লক্ষ ১ টাকা দেন মোহরে রেজিষ্ট্রিকৃত কাবিনমূলে ইসলামী শরা শরীয়ত মতে বরিশালের বাকেরগঞ্জ থানার দক্ষিণ নলুয়া গ্রামের সবুজ শরীফের পুত্র রাকিবুল ইসলামের সাথে বিবাহ সম্পন্ন হয়। বিবাহের পর থেকেই স্বামী সহ শ্বশুর বাড়ীর লোকজন যৌতুক দাবি করে বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় বিভিন্ন সময়ে। মুসলিম পরিবারের সন্তান হওয়ায় স্বামী সংসার করিতে আগ্রহী গৃহবধু স্বামীকে বুঝাইবার চেষ্টা করেও কোন লাভ হয়নি। পরবর্তীতে বিগত ১০ ফেব্রুয়ারী ২০১৫ তারিখ সকাল আনুমানিক ৮ টার সময় স্বামীর বাড়ীতে নিজের ঘরে থালা বাসন গুছানোর সময় পূর্ব পরিকল্পিতভাবে জীবনের তরে শেষ করে দেবার জন্য স্বামী রাকিবুল ইসলাম কেরোসিনের বোতল শ্বাশুড়ীর হাতে দিয়ে পিছন থেকে গায়ে কেরোসিন ঢেলে দেয়। এ সময় গৃহবধু দৌড়ে পালানোর চেষ্টা করে তখন তার শ্বশুর দরজায় দাড়ানো অবস্থায় তার গায়ে ম্যাচ দিয়ে আগুন ধরিয়ে দেয়। তখন প্রাণ বাঁচানোর জন্য দৌড়ে পালাইতে চাইলে স্বামী রাকিবুল আটকে রাখে। তখন চিৎকার দিয়া তাকে ধাক্কা দিয়ে বাহিরে গিয়া পাশের ডোবার পানির মধ্যে ঝাপ দিয়া পড়িলে আশপাশের লোকজন উদ্ধার করে প্রথমে বাকেরগঞ্জ দক্ষিণ নলুয়া স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থা আশংকাজনক হওয়ায় ডাক্তারের পরামর্শক্রমে পরবর্তীতে ঢাকার লাইফ কেয়ার হাসপাতালে নেয়া হয়।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here