উজিরপুরে থানায় ধর্ষন চেষ্টার অভিযোগ দেওয়ার বাদীর উপর হামলা আতঙ্কে বাদীর পরিবার

0
614

উজিরপুর প্রতিনিধি: উজিরপুর থানায় ধর্ষন চেষ্টার মামলার অভিযোগ দেওয়ায় আসামীর পরিবার হামলা চালিয়ে বাদীকে গুরুত্বর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত ও স্থায়ীয় সূত্রে জানা যায় উপজেলার বামরাইল ইউনিয়নের উত্তর মোড়াকাঠী গ্রামের হাসেন বেপারীর ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী একাধিক মামলার আসামী শহিদ বেপারী ওরফে ইয়াবা শহিদ ৭ মে রাত দেড় টায় একই এলাকার আলম বেপারীর স্ত্রী এক সন্তানের জননী সুজিয়া বেগম(২৫) কে স্বামী ঘরে না থাকায় একা পেয়ে জোড় পূর্বক ধর্ষনের চেষ্টা চালায়। এ সময় ৪ বছরের শিশু পুত্র ও তার মায়ের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে শহিদ হুমকী দিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে সুজিয়া বেগম বাদী হয়ে ৮মে উজিরপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। বিষয়টি নিয়ে স্থানীয় ছিদ্দিক ফকির টুকু সরদার, বাবুল রাড়ী, মুক্তিযোদ্ধা শাহজাহান সরদার, মসজিদ কমিটির সভাপতি সেকেন্দার সরদার, আপ্তাফ উদ্দিন বেপারী মিট মিমাংশার জন্য ১০ মে শুক্রবার জুম্মার নামাজের পড়ে বৈঠকে বসে। এই সংবাদ পেয়ে বেলা ২টায় মাদক ব্যবসায়ী ইয়াবা শহিদ তার পিতা হাসেন বেপারী, ছোট ভাই সুমন, ভগ্নিবতি রানা সহ ৭-৮ জন মিলে মামলার বাদীর বাড়িতে গিয়ে উপর্যুপরি পিটিয়ে রক্তাক্ত জখম করেন। ঘটনার সংবাদ পেয়ে মসজিদের সামনের উপস্থিত শালিশদাররা আসামীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। আহতকে স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত সুজিয়া বেগম কান্না জনিত কন্ঠে বলেন লম্পট শহিদ জোড় পূর্বক আমার ইজ্জত নিতে চেয়েছিল। থানায় অভিযোগ দেওয়ায় ১০ মে তার পরিবারের সবাই মিলে আমার উপরে হামলা চালায়। এমনকী আমাকে মেরে ফেলার হুমকী দেয়। আমি এর উপযুক্ত বিচার চাই। স্থানীয় ইউপি সদস্য আতিকুল ইসলাম রাড়ী জানান মসজিদে বৈঠক চলাকালীন শহিদ ও তার পরিবারের লোকজন ওই গৃহবধুর উপর হামলা চালায়। এব্যাপারে উজিরপুর মডেল থানার এ,এস,আই রাসেল জানান অভিযোগ দেওয়ার পড়ে স্থানীয়রা বিষয়টি নিয়ে মিট মিমাংশা করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ শিশির কুমার পাল জানান অভিযোগ পাইনি । অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Advertisement

উজিরপুরে একই পরিবারের ৪টি গরু চুরি, খামারিরা আতঙ্কে

উজিরপুরে গরু চোর চক্রের দৌরত্ব বৃদ্ধি পেয়েছে। উপজেলায় বেশ কিছুদিন ধরে সংঘবদ্ধ গরু চোরের আনাগোনায় অতিষ্ট এলাকাবাসি। উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রামের মৃত: আইউব আলী সরদারের ছেলে দিনমজুর ফারুক সরদারের পালিত ৪টি গরু ৯মে বৃহস্পতিবার গভীর রাতে সংঘবদ্ধ চোরচক্র নিয়ে যায়। জানাযায় দিনমজুর ফারুক সরদার পরিবারের স্বচ্ছতার কথা ভেবে বিভিন্ন এনজিও থেকে ঋন নিয়ে ৪টি গরু পালন শুরু করে। গরু চুরি হওয়ায় পরিবারটি কিভাবে ঋনের বোঝা বহন করবে এই ভেবে দিশেহারা হয়ে পড়েছে। চোর চক্রের আতঙ্কে একাধিক পরিবার রাত জেগে তাদের গবাদি পশু ঘর পাহারা দিচ্ছে। এলাকাবাসি প্রশাসনের উর্দ্ধোতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিশির কুমার পালের কাছে জানতে চাইলে তিনি বলেন গরু চুরির ঘটনাটি লোক মুখে শুনেছি। এখনও অভিযোগ পাইনি। তবে রাত্রিকালিন ডিউটি জোরদার করা হয়েছে এবং এলাকাবাসিকে শতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here