লক্ষ্মীপুরে ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগে এক বখাটে যুবক আটক

0
500

লক্ষ্মীপুর প্রতিনিধি: চকলেটের লোভ দেখিয়ে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ পাঁচপাড়া এলাকায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে একই এলাকার প্রতিবেশী ট্রাক হেলপার বেলালের বিরুদ্ধে। এর আগে আহত অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার দুপুরে নির্যাতিত ওই শিশুর মা বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় পাঁচপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত বেলাল হোসেনকে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

Advertisement

পুলিশ ও ওই শিশুর স্বজনরা জানায়, বৃহস্পতিবার দুপুরে চকলেটের লোভ দেখিয়ে শিশুটিকে ঘরে নিয়ে যৌন নির্যাতন করে বেলাল। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে যৌন নির্যাতনের আলামত পাওয়ার কথা জানিয়েছেন কতর্ব্যরত চিকিৎসক মো. নাসির উদ্দিন। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনার পর পাঁচপাড়া এলাকায় অভিযান চালিয়ে বেলাল হোসেনকে আটক করা হয়। গ্রেফতারকৃত বেলাল হোসেন পাঁচপাড়া এলাকার মিন্টু মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. নাসির উদ্দিন জানান, শিশুটিকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটি ধর্ষনের শিকার হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তবে ডাক্তারী পরীক্ষার পর প্রতিবেদন দেয়া হবে।
চন্দ্রগঞ্জ থানার ওসি তদন্ত মো. মফিজ উদ্দিন জানান, শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামী বেলাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here