ঈশ^রদীতে দশ হাজার শীতবস্ত্র বিতরণ করলেন ভূমিমন্ত্রী

0
415

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি আজ ঈশ^রদী উপজেলার সাহাপুর ও মানিকনগর মধ্যপাড়া আনসার মাঠে দশ হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এ নিয়ে ঈশ^রদী ও আটঘরিয়া উপজেলায় প্রায় ৫০ হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন তিনি। মন্ত্রী বলেন, শীতার্ত দরিদ্রদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উপহার এসব শীতবস্ত্র। মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের দুঃখী মানুষের জন্য মায়ের মমতা ঘেরা যাঁর মন, শীতার্তদের জন্য যাঁর ব্যথা, মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা আমাদের হুকুম দিয়েছেন শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে।

Advertisement

 

৬০ বছরের বেশি বৃদ্ধ, দরিদ্র, যাদের গরম কাপড় নেই, প্রতিবন্ধী, বিধবা, স্বামী পরিত্যক্তা মহিলাদের শীতের বস্ত্র বিতরণ করার হুকুম দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। মন্ত্রী আরও বলেন, নৌকা মার্কার মানুষ দুঃখী মানুষের দুঃখ কষ্ট বোঝে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের আমলে শীতবস্ত্রের অভাবে কাউকে দুঃখ কষ্ট ভোগ করতে হবে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা সারাদেশে শীতবস্ত্র বিতরণ করছে এবং তা অব্যাহত থাকবে। জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন তথা উন্নত বাংলাদেশ গড়ার অঙ্গিকার নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। ভূমিমন্ত্রী শরীফ আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সোনার বাংলা গড়ার অঙ্গিকার নিয়েছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন তথা উন্নত বাংলাদেশ গড়তে বাংলাদেশের প্রত্যেক মানুষের পেটের ভাত, পরনের কাপড়, মাথা গোঁজার ঠাই, সকলের জন্য শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here