ঈদের উপলক্ষে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে ৬ জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করা হবে….. রেলপথ মন্ত্রী

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 67086

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (67086, 'post_views_count', '0')

0

রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন আজ রেলভবনে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের গৃহীত কর্মপরিকল্পনা সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন।রেলপথ মন্ত্রী বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ৬ জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। সেগুলো হলো চাঁদপুর স্পেশাল-১, চাঁদপুর স্পেশাল-২, দেওয়ানগঞ্জের স্পেশাল, খুলনা স্পেশাল,  শোলাকিয়া স্পেশাল-১ , শোলাকিয়া স্পেশাল -২। বিশেষ ব্যবস্থাপনায় ঢাকার পাঁচটি স্টেশন থেকে টিকেট বিক্রয় করা হবে। ঢাকা কমলাপুর স্টেশনে সমগ্র পশ্চিমাঞ্চল‌ ও খুলনাগামী ট্রেনের টিকেট বিক্রি করা হবে, ঢাকা বিমানবন্দর স্টেশনে চট্টগ্রাম ও নোয়াখালী গামী আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি করা হবে । তেজগাঁও স্টেশনে ময়মনসিংহ, জামালপুরগামী ও দেওয়ানগঞ্জ স্পেশাল সহ সকল আন্তঃনগর ট্রেনের টিকিট,  ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে মোহনগঞ্জ ও  হাওর এক্সপ্রেস ট্রেনের এবং ফুলবাড়িয়া পুরাতন রেলওয়ে স্টেশন থেকে সিলেট ও কিশোরগঞ্জগামী সকল আন্তঃনগর ট্রেনের টিকেট বিক্রয় করা হবে।

Advertisement

ঈদযাত্রার টিকেট আগামী ২৩ এপ্রিল ২৭ এপ্রিল এর টিকিট দেয়া হবে। এভাবে ২৪ এপ্রিল ২৮ এপ্রিলের , ২৫ এপ্রিল ২৯ এপ্রিলের, ২৬ এপ্রিল ৩০ এপ্রিলের, ২৭  এপ্রিল ১ মে তারিখের টিকেট বিক্রয় করা হবে।

ঈদের পরে ফিরতি টিকেট ১ মে  ৫ মে তারিখের, ২ মে ৬ তারিখের,৩ মে ৭ মে  তারিখে এবং ৪ মে ৮ মে তারিখের টিকিট বিক্রয় করা হবে।

 টিকেট যার ভ্রমণ তার এই শ্লোগানে যাত্রীদের এনআইডি/ জন্ম সনদ ফটোকপি কাউন্টারে প্রদর্শনপূর্বক টিকেট ক্রয় করা যাবে।একজনকে সর্বোচ্চ ৪ টি টিকেট দেয়া হবে। ঈদের অগ্রিম টিকেট ফেরত নেয়া হবে না।

এবার প্রথমবারের মতো প্রতিটি আন্তঃনগর ট্রেনে শুধুমাত্র মহিলা ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য একটি করে আলাদা কোচ সংযোজন করা হবে। ব্রিফিংয়ের সময়  রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ হুমায়ুন কবীর, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধিনেন্দ্রনাথ মজুমদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here