ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর চট্টগ্রাম অঞ্চলের ব্যবসায় উন্নয়ন সম্মেলন

0
1627

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর চট্টগ্রাম অঞ্চলের ব্যবসায় উন্নয়ন সম্মেলন ১৯ মে ২০১৭, শুক্রবার ইসলামী ব্যাংকের চট্টগ্রাম জোন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মো. আব্দুল হামিদ মিঞা এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া ও মোহাম্মদ মুনিরুল মওলা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম দক্ষিণ জোনপ্রধান  মো. নিজামুল হক, এক্রিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও উত্তর জোনপ্রধান  মো. মোস্তাফিজুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও আগ্রাবাদ কর্পোরেট শাখা প্রধান মোহাম্মদ শহিদুল্লাহ এফসিএ এসময় উপস্থিত ছিলেন। ব্যাংকের আগ্রাবাদ ও খাতুনগঞ্জ কর্পোরেট শাখাসহ চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জোনের শাখা সমূহের ব্যবস্থাপক ও নির্বাচিত কর্মকর্তবৃন্দ অংশগ্রহন করেন। সম্মেলনে শাখা সমূহের ব্যবসায়িক কর্মকান্ড ও অগ্রগতি পর্যালোচনা করে মো. আব্দুল হামিদ মিঞা সন্তোষ প্রকাশ করেন এবং বিভিন্ন ব্যাংকিং সেবা বিষয়ে পরামর্শ প্রদান করেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here