ইমামের জন্য কেবলমাত্র নিজের জন্য দুআ করা মাকরূহ

0
373

হযরত ছাওবান (রা:) থেকে বর্ণিত তিনি বলেন, মহানবী (সা:) ইরশাদ করেছেন: অনুমতি ছাড়া কারো ঘরের ভিতর দৃষ্টিপাত বৈধ নয়। যদি কেউ কারো ঘরের ভিতর দৃষ্টিপাত করে তবে সে তো তাতে প্রবেশই করে ফেলল। কোন সম্প্রদায়ের ইমামতি করে দুআ করার সময় তাদের বাদ দিয়ে কেবল নিজের জন্য দুআ করবে না। এরূপ করলে তাদের সাথে খিয়ানত করা হবে। প্রশাব-পায়খানার বেগ থাকা অবস্থায় কেউ নামাযে দাঁড়াবে না।

Advertisement

উক্ত বিষয়ে হযরত আবূ হোরায়রা ও আবূ উমামা (রা:) থেকেও হাদীস বর্ণিত রয়েছে।

ইমাম তিরমিযী (র:) বলেন: সাওবান (রা:) বর্ণিত হাদীসটি হাসান।  

(তিরমিযী শরীফ- হাদিস নং-৩৫৭)

আমরা বেশি বেশি হাদিস পড়বো। অপরকে হাদিসের বাণী পৌছে দিবো।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here