বানু উকাইলের জৈনিক ব্যক্তি আবূ আতিয়্যা (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: মালিক ইবনুল হুওয়াইরিছ (রা:) আমাদের মসজিদে আলাপ-আলোচনা করতে আসতেন। একদিন তাঁর উপস্থিতিতে সালাতের ওয়াক্ত হয়ে গেলে আমরা তাঁকে নামাযের ইমামতি করতে অনুরোধ জানালাম। তিনি বললেন: তোমাদের মধ্যে থেকে কেউ ইমামত করুক। আমি কেন ইমামত করছি না তা তোমাদের বলছি: হুযূর (সা:) কে বলতে শুনেছি, কেউ যদি কোন সম্প্রদায়ের সাথে দেখা করতে যায় তবে সে যেন তাদের ইমামত না করে বরং এ সম্প্রদায়ের মধ্যে থেকেই কেউ যেন ইমামত করে।
ইমাম তিরমিযী (র:) বলেন: বর্ণিত এই হাদিসটি হাসান ও সহীহ।
(তিরমিযী শরীফ- হাদিস নং-৩৫৬)
আমরা বেশি বেশি হাদিস পড়বো। অপরকে হাদিসের বাণী পৌছে দিবো।

