ইকামতের বিষয়ে ইমামের হক বেশি

0
640

হযরত সিমাক ইবনে হারব (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: আমি হযরত জাবির ইবনে সামুরা (রা:) কে বলতে শুনেছি যে রাসূলুল্লাহ (সা:) এর মু‘আযযিন অপেক্ষামাণ করতে এবং রাসূলুল্লাহ (সা:) কে বের হতে না দেখা পর্যন্ত ইকামত প্রদান কর না। তাঁকে দেখার পরে মু‘আযযিন ইকামত প্রদান শুরু করত। আবূ ঈসা তিরিমিযী (র:) বলেন: হযরত জাবির (রা:) বণিত উক্ত হাদিসটি হাসান ও সহীহ। এই হাদীস অনুযায়ী কোন কোন আলেম বলেন যে, আযানের হক হলো মু‘আযযিনের আর ইকামতের হক হলো ইমামের। (তিরমিযী শরীফ- হাদিস নং-২০২।) (আমরা বেশি বেশি হাদিস পড়বো। হাদিস অনুযায়ী অপরকে হাদিসের দাওয়াত দিবো। নিজে হাদিসের আমলগুলো মেনে চলব।)

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here